শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইদুল আলম।
.png)
তিনি বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা পাসপোর্টে পরিচয় নিশ্চিত হওয়ায় গেছে। মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বাস দুটি রাস্তার পাশে সরানো হয়েছে। বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক আছে।