শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮) এবং অটোরিকশা চালক মনা মিয়া (৩০)।
জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশাটি সমিতি বাজার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশা যাত্রী নিহত হন। এছাড়া আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
.png)
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, মরদেহগুলো ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।