ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে দ্বন্দ্বে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ১৮ অক্টোবর ২০২৩
জমি নিয়ে দ্বন্দ্বে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড
ফাইল ফটো

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আনতাজ আলীকে হত্যার ঘটনায় আবু বক্কর নামে একজনের আমৃত্যু কারাদণ্ড ও সাতজনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২৯ জুন জামালপুরের মেলান্দহ উপজেলার শাহাজাদপুর মধ্যপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আনতাজ আলীকে তার বাড়িতে এসে এলোপাতাড়ি মারপিট করেন প্রতিবেশী আবু বক্কর ও তার লোকজন। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনতাজ আলী মারা যান।

Advertisement

এ ঘটনায় নিহতের স্ত্রী পিয়ালা বেগম বাদী হয়ে মেলান্দহ থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরবর্তীতে ২০১৩ সালের ৭ অক্টোবর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!