ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ‘সীমিত স্থল অভিযানে’ ইসরায়েলি সৈন্যরা পালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ২৩ অক্টোবর ২০২৩
গাজায় ‘সীমিত স্থল অভিযানে’ ইসরায়েলি সৈন্যরা পালিয়েছে
ছবি: সংগৃহীত

হামাসের সশস্ত্র শাখা ইজ আল-দ্বীন আল-কাসেম ব্রিগেডের সৈন্যরা গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পূর্ব দিকে অনুপ্রবেশকারী একটি সাঁজোয়া বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। হামাস যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন ইসরায়েলি সৈন্যরা। পরে হামাস যোদ্ধারাও ঘাঁটিতে ফিরে গেছেন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রোববার এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা ইজ আল-দ্বীন আল-কাসেম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, হামাসের যোদ্ধারা অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় দুটি বুলডোজার এবং একটি ট্যাংক ধ্বংস করেছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন তারা।

তবে সামরিক সরঞ্জাম বা যানবাহন ধ্বংসের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Advertisement

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের স্থল বাহিনী রোববার রাতে গাজা উপত্যকায় সীমিত পরিসরে অভিযান চালিয়েছে। সামরিক বাহিনী গাজার এমন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে, যেখানে হামাসের সদস্যরা ইসরায়েলে বিস্তৃত পরিসরে হামলা চালানোর জন্য জড়ো হয়েছিলেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এসব তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাজায় রাতারাতি সীমিত পরিসরে স্থল অভিযান চালানোর দাবি করেছে আইডিএফ। তবে এটা পূর্ণমাত্রার স্থল হামলার শুরু নয়। সীমিত পরিসরে অভিযানের সময় গাজায় ইসরায়েলি এক সৈন্য নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স, বিবিসি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হামাস
লিংক সফলভাবে কপি হয়েছে!