শনিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এই সেনা মোতায়েনের কাজ আগামী সোমবারের মধ্যেই শেষ হবে বলে আশা করছে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রেসিডেনশিয়াল প্যালেস।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার ফ্রান্সের আররাস শহরের লাইসি গ্যামবেটা স্কুলের শিক্ষক ডোমিনিক বেরনার্ডকে প্রকাশ্য দিবালোকে একের পর এক ছুরিকাঘাত করে খুন করে মোহম্মদ মোগুশকভ নামের ২০ বছর বয়সী এক তরুণ। তাকে বাধা দিতে গিয়ে স্কুলের অপর দুই শিক্ষকও গুরুতর আহত হন।
.png)
মোহাম্মদ মোগুশকভ এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং জানা গেছে, তার পরিবার রাশিয়ার চেচনিয়া থেকে ফ্রান্সে এসে স্থায়ী হয়েছিল।
অনেক ফরাসি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, মোগুশকভের পরিবার ইনগুশ নামের একটি রুশ জনগোষ্ঠীর।
ফ্রান্সের আররাস শহরটি মূলত মুসলিম ও ইহুদি অধ্যুষিত। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা এখনও পরিষ্কার নয়। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় এরইমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে এই হত্যাকাণ্ড ঘটার পর ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে নিহত শিক্ষক ডমিনিক বেরনার্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘তিনি এগিয়ে এসেছিলেন বলে অনেক নিরপরাধ মানুষের হতাহত হওয়া থেকে বেঁচে গিয়েছে। আমরা কখনও সন্ত্রাসের কাছে পরাজিত হবো না। এমন কোনো কিছুকে আমরা কখনও প্রশ্রয় দেবো না— যা আমাদের বিভক্ত করে।’