সেই সঙ্গে বেসামরিক লোকজন ‘হতাহতের সংখ্যা কমিয়ে শূন্যতে নামিয়ে আনতে’ উভয় পক্ষের প্রতি আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে শুক্রবার (১৩ অক্টোবর) রাশিয়ার পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। সংবাদমাধ্যম এএফপির সংগ্রহ করা একটি কপির ছবিতে দেখা যায়, শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর ও বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।
.png)
জানা গেছে, শনিবার (১৩ অক্টোবর) সকালে ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ‘রাশিয়ার অবিরাম প্রচেষ্টাকে’ স্বাগত জানিয়েছে।
হামাস বলেছে, আমাদের লোকজনের ওপর জায়নবাদী আগ্রাসন, গাজায় দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নিয়েছেন, (আমরা) তাকে অভিবাদন জানাই।
উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) হামাসের রকেট হামলার পরের দিন রোববার ইসরায়েলের পাল্টা বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় হামাস-ইসরায়েল যুদ্ধ। সর্বশেষ গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণে সাত দিনে ৬১৪ শিশু, ৩৭০ জন নারীসহ কমপক্ষে ১৯০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় আট হাজার ফিলিস্তিনি।