ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হামাসের হামলায় ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ৯ অক্টোবর ২০২৩
হামাসের হামলায় ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শনিবার গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নেপালের অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন নেপালি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত কান্ত রিজাল জানিয়েছেন, নিহতরা অ্যালুমিম কিবুতজের কৃষি বিভাগের শিক্ষার্থী। আরো একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

শনিবার আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। সেখানে তারা বিগত সময়ে ইসরায়েলের হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে হামলা চালায়। এর আগে মাত্র ২০ মিনিটে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে পাঁচ হাজার রকেট হামলার দাবি করে হামাস।

Advertisement

ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় এ পর্যন্ত ৭০০ ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যমতে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!