ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১০০ ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস: মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ৮ অক্টোবর ২০২৩
১০০ ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস: মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

ইসরায়েলে হামলা চালিয়ে বেসামরিক এবং সেনাসদস্যসহ ১০০ জনকে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১ হাজার ৮০০ জন। 

জানা গেছে, এই ১০০ জনের মধ্যে সামরিক-বেসামরিক নাগরিক রয়েছেন। 

Advertisement

এর আগে, হামাসের একজন সিনিয়র নেতা সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, আমরা ইসরায়েলে হামলা করে তাদের অনেক সেনা গ্রেফতার করেছি, যা ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য যথেষ্ট। 

মানবাধিকার এনজিও অ্যাডামিরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছে, যার মধ্যে ৩৩ জন নারী, ১৭০টি শিশু ও ১ হাজার ২০০ জনের বেশি প্রশাসনিক বন্দী রয়েছেন। 

এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলি সেনাদের দাবি, লেবাননের ওই এলাকা থেকে তাদের একটি সেনা স্থাপনা লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তারাও লেবাননে গোলাবর্ষণ করেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!