ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। এর আগে ইসরায়েল সরকার ৪০ জন নিহত ও ৭৫০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল।
অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় ১৯৮ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো এক হাজার ৬০০ জন। হতাহতের এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইসরায়েলে হামলা চালাতে যাওয়া হামাসের অনেক যোদ্ধাও নিহত হয়েছেন বলে খবর আসছে।
.png)
ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) জানিয়েছে, সাগরপথে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করার সময় হামাস সদস্যদের উপর হামলা চালায় তারা। আর তাদের এ হামলায় বেশ কয়েকজন হামাস সেনা নিহত হয়েছেন।
এ ব্যাপারে এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘ইসরায়েলের নৌবাহিনী বেশ কিছু সন্ত্রাসীকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টাকালে হত্যা করেছে।‘
‘সাগরের যোদ্ধারা বেশ কয়েকজন সন্ত্রাসীকে দক্ষিণাঞ্চলের সমুদ্র অঞ্চল এবং উপকূলে হত্যা করেছে। সকাল বেলা এ অভিযান চালানো হয়।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হামাসের সদস্যরা কয়েকজন ইসরায়েলি সেনাকে ধরে মারধর করছেন। এ সময় ওই ইসরায়েলি সেনাদের বেশ ভীত দেখাচ্ছিল।
স্কাই নিউজ জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে যেখানে ইসরায়েলি সেনাদের আটক ও মারধর করা হয়েছে সেটি গাজা সীমান্তের এরেজ চেকপয়েন্টের কাছে অবস্থিত।