এছাড়া ফিলিস্তিনি কর্মকর্তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ হাজার ৩০০ জন।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের হামলায় ইসরায়েলের এক সঙ্গীতানুষ্ঠানেই ২৫০ জন নিহত হয়েছে।
.png)
আইডিএফের মতে, গাজা উপত্যকা থেকে হামলার সময় ৩ হাজার ২৮৪টি রকেট ছোড়া হয়েছে। যদিও হামাস বলছে, তাদের ছোড়া রকেটের সংখ্যা ৫ হাজারের বেশি। এছাড়া ইসরায়েল হামাসের ৬৫৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
উল্লেখ্য, সংঘাতের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তারা সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। আর গাজা থেকেও হামাস ইসরায়েল লক্ষ্য করে থেমে থেমে রকেট হামলা চালাচ্ছে।