ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে শিখ দম্পতিসহ ২ সন্তানের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫, ৭ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রে শিখ দম্পতিসহ ২ সন্তানের মরদেহ উদ্ধার
শিখ দম্পতিসহ ২ সন্তানের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত শিখ দম্পতি ও তাদের ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্ল্যানচার্ড বৃহস্পতিবার (৫ অক্টোবর) জানিয়েছেন, এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে, সে অনুযায়ীই তদন্ত চলছে।

পুলিশ ও কাউন্টি প্রসিকিউটরের অফিস থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৪ অক্টোবর সন্ধ্যায় কর্তৃপক্ষ ৯১১ থেকে কলে প্লেইনসবোরোর একটি বাসভবনে তল্লাশির অনুরোধ পায়। প্লেইনসবোরো পুলিশ সেই বাড়িতে চারজনকে মৃত অবস্থায় পায়। 

Advertisement

ওই পরিবারের আত্মীয়রা সিবিএস নিউজকে বলেছেন, তারা এই পরিবারের এমন মৃত্যুতে হতবাক। তাদের সুখী দম্পতি বলেই মনে হয়েছে। তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রীও ভালো চাকরি করতেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!