বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের গোরেগাও শহরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোরেগাও শহরের একটি ৭ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই নারী। এছাড়া আহত ৪০ জনের মধ্যে ২৮ জন নারী এবং একজন শিশু রয়েছে।
.png)
বৃহানমুম্বাই মিনিউসিপাল কর্পোরেশন জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোরেগাওয়ের পশ্চিম আজাদ নগরের জয় ভবানী বিল্ডিংয়ে আগুন লাগে। আহতদের জুহুর যোগেশ্বরী এবং কুপার হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।