জরুরি উদ্ধারকর্মীরা জানান, তারা নিখোঁজ দম্পতিকে খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছেন। আরো যারা বন্যার পানিতে ভেসে গেছেন তাদেরও খোঁজা হচ্ছে।
ঐ ভবনে যারা আশ্রয় নিয়েছিল তারা বন্যার পানি দেখে ছাদে গিয়ে অবস্থান নেন। কারণ মধ্য গ্রিসে ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় পুরো গ্রাম পানিতে ডুবে গেছে।
.png)
এই সপ্তাহে গ্রিস, তুরস্ক এবং বুলগেরিয়ায় ঝড় ড্যানিয়েল আঘাত হানার পর প্রায় এক ডজনেরও বেশি মানুষ মারা গেছেন।
অস্ট্রিয়ান ঐ দম্পতি হানিমুনে সেন্ট্রাল গ্রিসে গিয়ে একটি বাংলোতে উঠেছিলেন। কিন্তু সেখানে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে ভবনটি ডুবে যায়।
মাউন্ট পেলিওনের কাছে পোটিস্টিকার সৈকত রিসোর্টের বাড়িটি মঙ্গলবার ভয়াবহ বন্যায় ভেসে গেছে।
গ্রিক ফায়ার ব্রিগেড জানিয়েছেন, বন্যায় যারা নিখোঁজ হয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং অস্ট্রিয়ান দম্পতিকেও উদ্ধারের চেষ্টা চলছে।
চলতি বছর গ্রিসের কিছু এলাকায় প্রায় ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সূত্র: বিবিসি