এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফলে এতে জড়িত আবাসন প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বেশ জামেলায় পড়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজেদের সম্পত্তি কুকুরকে লিখে দেওয়ার জন্য চুক্তিপত্রে সই করছেন ওই দম্পতি। এ সময় ‘চেস্টার’ নামের কুকুরটিকে কালির প্যাডে থাবা বসিয়ে পরে স্ট্যাম্পে ছাপ দিতেও দেখা যায়। পরে ওই দম্পতি জানায়, তাদের কোনো উত্তরসূরি নেই। এ জন্য তারা নিজেদের অ্যাপার্টমেন্ট ওই কুকুরকে দিয়ে দিতে চান।
.png)
ইরানের বার্তা সংস্থা ইসনা জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান’-এ ডেপুটি প্রসিকিউটর জেনারেল রেজা তাবার বরাত দিয়ে বলা হয়, এ কাজে আবাসন প্রতিষ্ঠানটি জড়িত থাকায় এর প্রধানকে গ্রেফতার করা হয়েছে এবং এখন থেকে প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।
ডেপুটি প্রসিকিউটর জেনারেল আরো বলেন, কুকুরের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি বা দানের কোনো আইনি ভিত্তি নেই। তবে বিচার বিভাগের ওয়েবসাইটে গ্রেফতার ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরানে কুকুর পোষার বিষয়ে আইনি কোনো বাধা নেই। তবে অধিকাংশ মুসলিম দেশে কুকুরকে অপরিচ্ছন্ন মনে করা হয়। রক্ষণশীল ধর্মীয় নেতারা কুকুরকে পোষ্য হিসেবে না রাখার পরামর্শ দিয়ে থাকেন।
সূত্র: গাল্ফ নিউজ