ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পোষা কুকুর নিয়ে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া, গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ১৮ আগস্ট ২০২৩
পোষা কুকুর নিয়ে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া, গুলিতে নিহত ২
ছবি: প্রতীকী

দুই পোষা কুকুরের লড়াইকে কেন্দ্র করে মালিকদের মধ্যে হওয়া বিবাদে গোলাগুলির ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভারতের ইন্দোরে এ ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুই পোষা কুকুরকে নিয়ে ঝগড়ার জেরে ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রাজপাল সিং রাজাওয়াত বাসার বেলকনি থেকে প্রতিবেশীদের দিকে গুলি চালান। এতে দুইজনের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছে ছয়জন।

Advertisement

জানা গেছে, রাজাওয়াত ও তার প্রতিবেশী সুবিমল আচলারাত ১১টার দিকে কৃষ্ণ বাগ কলোনীর একটি সরু গলিতে তাদের কুকুর নিয়ে হাঁটছিলেন। এসময় হঠাৎ কুকুর দুইটি একে অপরের ওপর আক্রমণ শুরু করে।

এ নিয়ে ওই দুই ব্যক্তির মধ্যে তর্ক শুরু হয়। সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের বাসায় চলে যান রাজাওয়াত। সেখান থেকে সুবিমল আচলারাতকে লক্ষ্য করে বন্দুক দিয়ে গুলি চালান।

এঘনার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, আকাশের দিকে লক্ষ্য করে গুলি চালানোর পর রাস্তার দিকে গুলি ছুঁড়ছেন তিনি।

গুলিতে অচলা ও আরেক প্রতিবেশী রাহুল ভার্মার মৃত্যু হয়েছে। তাদের দুই জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আহত হয়েছে ছয়জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!