ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পোষা কুকুরকে পেটাতে না করায় স্ত্রী-সন্তানদের হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ২০ আগস্ট ২০২৩
পোষা কুকুরকে পেটাতে না করায় স্ত্রী-সন্তানদের হত্যা
ছবি: সংগৃহীত

পোষা কুকুরকে পেটাতে না করায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রোববার ভোরে ভারতের মধ্যপ্রদেশের উজ্জাইন জেলার বদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিলিপ পারওয়ার নামের এক ব্যক্তি শনিবার দিবাগত রাত ১টার দিকে মদ্যপ অবস্থায় এসে পোষা কুকুরকে পেটাতে শুরু করেন। এ সময় তার স্ত্রী গঙ্গা (৪০), ছেলে যোগেন্দ্র (১৪), কন্যা নেহা(১৭) পোষা কুকুরকে না পেটানোর জন্য বলেন। এ সময় দিলিপ ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনার সময় ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন দিলিপের আরো দুই সন্তান। 

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, দিলিপ মদ্যপ ছিলেন। তার বেশ কয়েক মাস ধরে কোনো কাজ ছিল না। পুলিশ কর্মকর্তা মাহেন্দ্র সিং পারমার বলেন, আমরা ভোর ৫টার দিকে ঘটনাটি জানতে পারি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!