এক সাক্ষাৎকারে নিজের কঠিন পরিস্থিতির কথাই বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই হচ্ছে। কারণ শুটিংয়ের মাঝে বিরতি দিয়ে বিয়ের অনুষ্ঠান, তার পরেই অস্ট্রেলিয়ায় চলে আসা- সবকিছুই দ্রুত ঘটেছে। সে ভাবে চিন্তা করলে একটুও আরাম করার সময় পাইনি। কিন্তু কাজের প্রতি ভালবাসা আছে। তাই এ ভাবে ব্যস্ত থাকতেও ভাল লাগে। কাজ নিয়ে আমার পরিবারের কখনো কোনো সমস্যা ছিল না। এমনকি আমার স্বামীও বরাবরই আমার কাজের ব্যাপারে ভীষণ সহযোগিতা করে। তাই সব কিছুতে মনোযোগ দিতে পারি।
বিয়ের পরেও তাই তিনি কোনো পরিবর্তন বুঝতে পারছেন না। এখনো রয়েছেন বাবার বাড়িতেই। এ ছাড়াও কাজের সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হচ্ছে নায়িকাকে।
.png)