ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘হাবু ভাই’ হানিমুনে যাবেন বিদেশে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৬ আগস্ট ২০২৩
‘হাবু ভাই’ হানিমুনে যাবেন বিদেশে 
চাষী আলম এবং তুলতুল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র মাধ্যমে ‘হাবু ভাই’ নামে পরিচিত সকলের কাছে। নাটকে তিনি হাবু চরিত্রে অভিনয় করেছেন। সেই হাবু বিয়ে করেছেন। শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তার।

চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

চাষী আলম জানান, ‘পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।’ মধুচন্দ্রিমার জন্য শিগগির দু’জনে দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।

Advertisement

তিনি বলেন, বৃহস্পতিবার আমাদের গ্রামের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। আজ গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে চাষি আলমের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!