ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অস্ট্রেলিয়ান গরু আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ান গরু আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান গরু ও মহিষ আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গুরুর একটি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ায় জীবিত গরু আমদানি নিষিদ্ধ করে মালয়েশিয়া। এ বিষয়ে অস্ট্রেলিয়ার একটি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এরপরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া।

অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়ার আমদানি করা গরুতে লাম্পি স্কিন ডিজিজ ধরা পরার পড় গত মাসে ওই সিদ্ধান্ত নেয় কুয়ালালামপুর। ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক মাসে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ১৩টি গরুতে এলএসডি শনাক্ত হয়। এরপর চারটি ফ্যাসিলিটি থেকে আমদানি বন্ধ করে তারা।

এদিকে মালয়েশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগ। মঙ্গলবার এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, এটা হচ্ছে সরকারের চেষ্টার সমন্বিত ফলাফল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!