স্থানীয় সময় রোববার পাইলট ইভান আন্দারের মৃত্যুর পর সেটি পানামায় জরুরি অবতরণ করে।
যুক্তরাষ্ট্রের এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে থেকে জানানো হয়, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
.png)
এক বিবৃতিতে এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়, আমরা ইভানের ২৫ বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর মঙ্গলবার ফ্লাইটটি পানামা ছাড়ে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আনাদুর ৫৬ বছর বয়সে মারা গেছেন। তার চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানিয়েছেন, তাদের কাছে ভালো চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।