ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তরপ্রদেশে জোড়া সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫০, ২৪ জুলাই ২০২৩
উত্তরপ্রদেশে জোড়া সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে একই দিনে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগরা দিল্লি এক্সপ্রেসওয়েতে পার্ক করে রাখা দু’টি গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। তাতে মারা গিয়েছেন চারজন। অন্য একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন আরো তিনজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আগরা থেকে আসছিল বাসটি। প্রচণ্ড গতিতে ছুটে এসে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে ধাক্কা দেয় সেটি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জন একটি বেসরকারি সংস্থার কর্মী। নয়ডায় নির্মীয়মাণ জেওয়ার বিমানবন্দরে কাজ করছে ওই সংস্থা। ওই ঘটনায় আহত হয়ে আরো চারজন হাসপাতালে ভর্তি।

দ্বিতীয় দুর্ঘটনাটি হয়েছে গোন্ডার কাছে। সেখানে সোমবার সকালে ফুটপাথে দৌড়চ্ছিলেন পাঁচ যুবক। সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষায় যোগ দেওয়ার কথা ছিল তাদের। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

পুলিশ জানিয়েছে, দু’জন গুরুতর আহত। তাদের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: পিটিআই, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!