বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল বলে জানা গেছে।
সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল বলেন, হাসপাতালে ১২ জনকে আনা হয়েছে, যার মধ্যে ৯ জন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
ছবিতে দেখা গেছে, ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে গাড়িটি ফ্লাইওভারের রেলিঙে ধাক্কা লেগেছে নাকি অন্য কিছুর সঙ্গে তা প্রাথমিকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।