শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে একটি ইজিবাইককে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহন’। ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
.png)
তারা বলেন, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে ১৩ জন ও পরে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ২৩ জনকে উদ্ধার জীবিত করে হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, দুপুর ১২টার দিকে ডুবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।