ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে দাম বেড়েছে তেলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৭, ৪ জুলাই ২০২৩
বিশ্ববাজারে দাম বেড়েছে তেলের
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ দুই তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া তেলের উৎপাদন কমিয়ে দেওয়ার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম।

সোমবার (৩ জুলাই) সৌদি আরব জানিয়েছিল, তারা আগস্ট পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। এদিকে রাশিয়া ও আলজেরিয়া তাদের আগস্টের উৎপাদন এবং রপ্তানি মাত্রা প্রতিদিন যথাক্রমে ৫ লাখ ব্যারেল ও ২০ হাজার ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে।

বিশ্ববাজারে এখন প্রতিদিন তেল উৎপাদনের ঘাটতি ৫০ লাখ ব্যারেল, যা মোট তেল উৎপাদনের ৫ শতাংশ।

Advertisement

মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূন্য ৯ ডলার পর্যন্ত বেড়েছিল। এদিন প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৭৫ দশমিক ৭৪ ডলার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ঘোষণা সত্ত্বেও তেলের দামে বড় কোনো পরিবর্তন আসেনি।

ওএএনডিএ কর্পোরেশনের বিশ্লেষক ক্রেগ এরলাম বলেছেন, ‘৭৭ ডলারের উপরে গেলেই তাকে উল্লেখযোগ্য পরিবর্তন বলা যেতে পারে; অন্যথায় সীমার অভ্যন্তরে বাণিজ্য ভালভাবে চলতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!