ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করবে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ২৮ মে ২০২৩
১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করবে ইরান 
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। দেশটিতে রয়েছে বিভিন্ন পারমাণবিক অস্ত্র। দেশটিতে রয়েছে বিপুল পরিমাণে খনিজ সম্পদ। নিজেদের প্রাকৃতিক খনিজ সম্পদ থেকে তেল-গ্যাস উত্তোলন করবে ইরান।

তেল ও গ্যাস উত্তোলনের জন্য শত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ইরান। দেশটির জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, বর্তমানে আমাদের তেল-গ্যাসের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ' বছর নিশ্চিন্তে তেল ও গ্যাস উত্তোলন করতে পারব।

আরো পড়ুন>> প্রথমবার আকাশে উড়ল চীনে তৈরি যাত্রীবাহী বিমান

Advertisement

ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।

তিনি আরো বলেন, ‘নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।’ 

খোজাস্তে মেহের আরো বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় এবং ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে। এ কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা করে না ইরান।

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!