জানা গেছে, দুই হাজার কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান। বৃহস্পতিবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সফল হয়েছে।
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেওয়ার দুই দিন পরই এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান।
.png)
আরো পড়ুন>> কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের। দেশটি বলেছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র অত্র ইসরাইল এবং মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে ও আঘাত হানতে সক্ষম।
ইরানের রাষ্ট্রীয় টিভি যে ফুটেজ সম্প্রচার করেছে তাতে দেখা গেছে, দেশটির খোরামশাহর ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আপগ্রেড সংস্করণের পরীক্ষা চালানো হয়েছে। যা ২০০০ কিলোমিটার পাল্লার এবং ১৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রটিকে ‘খাইবার’ নামে ডাকা হয়। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধাদের দখল করা খাইবার দুর্গের নামে এটির নামকরণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স