ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাকি না দেওয়ায় গরম তেলে দোকানির শরীর ঝলসে দিল মাদকসেবী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৭, ২০ জুন ২০২৩
বাকি না দেওয়ায় গরম তেলে দোকানির শরীর ঝলসে দিল মাদকসেবী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে শিঙারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মাদক সেবী গরম তেল ঢেলে রিপন মিয়া (২৭) নামের এক দোকানদারের শরীর জ্বলছে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা বলেন, তাৎক্ষণিক রিপনকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ রিপন উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত রাব্বি শিকদার মাদকসেবী। প্রায় সময়ই মাদকসেবী রাব্বি রিপনের দোকানে বাকিতে পুরি-শিঙারা খেত। সোমবার রাত ৮টার দিকে রাব্বি দোকানে গিয়ে বাকিতে শিঙারা খেতে চায়। তখন রিপন তাকে আগেও বাকি রয়েছে এখন আর বাকি দেওয়া যাবে না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে সামনে কড়াইয়ে থাকা গরম তেল রিপনের শরীরে ঢেলে দেন রাব্বি।

এ সময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় ও আত্ম চিৎকার শুরু করে। স্থানীয়রা তাকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!