ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ১৩ জুন ২০২৩
বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ করলো তালেবান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশনা জারি করছে। এবার দেশটির রাজধানী কাবুলে বিয়ের হলগুলোতে গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে তালেবান সরকার। এগুলো ইসলা মবিরোধী হওয়ার তারা এমন নির্দেশনা জারি করেছে। 

গত রোববার আফগানিস্তানের পাপ-পুণ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে আর গান-বাজনা করা যাবে না। অনুষ্ঠানস্থল মালিকদেরকে ইতোমধ্যে সরকারের এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। 

কাবুলে বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনে ভাড়া দেওয়া হয় এমন একটি অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপক জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) কে বলেন, বিয়ের অনুষ্ঠানে যদি কোনো গান-বাজনাই না থাকে, তাহলে বিয়ের অনুষ্ঠান আর জানাজার মধ্যে পার্থক্য কী থাকল?

Advertisement

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর অনেক সংগীতশিল্পী ও কলাকুশলী দেশ ছেড়ে পালিয়েছেন। তারা পশ্চিমা দেশগুলোয় আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকে তালেবানের অধীনে বিশেষ করে গানবাজনা, টেলিভিশন এবং সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাদের কঠিন বিচারের মুখোমুখি হতে হত।  

তালেবান ক্ষমতা হারানোর পর আফগানিস্তানের গান-বাজনা ও কনসার্ট সমৃদ্ধ হয়েছে। এছাড়া আফগানিস্তান জাতীয় সঙ্গীত ইনস্টিটিউটও চালু হয়েছে। পাশাপাশি নারী বাদকদল দেশ ও বিদেশে অংশগ্রহণ শুরু করে। তবে নতুন করে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আবার কঠোর বিধিনিষেধ জারি করছে। বিশেষ করে, আফগান নারীদের ওপর বেশি কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তাদের মাধ্যমিক স্কুলপর্যায় থেকে শুরু করে পরবর্তী পর্যায়ের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধরনের চাকরিতেও তাদের ওপর নিষেধাজ্ঞা আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!