ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা, নাৎসি পতাকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ২৩ মে ২০২৩
হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা, নাৎসি পতাকা উদ্ধার
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমেই বাড়ছে রাশিয়ার উত্তেজনা।এর আগে রাশিয়াকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্বক মন্তব্য করেছিল যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে রাশিয়ার হামলার আশঙ্কা করতেই পারে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের কাছে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনা ইচ্ছাকৃত বলে ধারণা করা হচ্ছে এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে। এছাড়া ট্রাকের ভেতর থেকে নাৎসি পতাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ মে) রাতে হোয়াইট হাউসের কাছে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেডে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

Advertisement

এতে বলা হয়েছে, সোমবার রাতে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা ব্যারিকেডে দুর্ঘটনার মুখে পড়ার পর ভাড়া করা বক্স ট্রাকের চালককে আটক করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। 

এই দুর্ঘটনাকে ইচ্ছাকৃত বলে মনে করা হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা চলমান কোনো বিপদের আশঙ্কাও নেই। দুর্ঘটনার পরে ফুটপাতে পড়ে থাকা পতাকা ও প্লাস্টিকের প্রমাণ ব্যাগগুলো কর্মকর্তারা উদ্ধার করেন।

আরো পড়ুন>> ডেলিভারি ম্যানকে কুকুরের আক্রমণ, ভয়ে তিনতলা থেকে লাফ

মার্কিন সিক্রেট সার্ভিসের কমিউনিকেশন চিফ অ্যান্থনি গুগলিয়েলমি টুইটারে বলেছেন, ‘চালক ইচ্ছাকৃতভাবে লাফায়েট স্কয়ারের নিরাপত্তা ব্যারিয়ারে আঘাত করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’সিক্রেট সার্ভিসের তদন্তে সহায়তায় ইউএস পার্ক পুলিশ এই ঘটনায় অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিস জাবোজি নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে ট্রাকটিকে ব্যারিকেডের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে রয়টার্স। তিনি বলেন, একবার আঘাত করার পর ট্রাক চালক দ্বিতীয়বার তার ট্রাকটিকে দিয়ে ব্যারিয়ারে আঘাত করেন।

২৫ বছর বয়সী জাবোজি পেশায় একজন এয়ারলাইন পাইলট এবং ওয়াশিংটনে বসবাস করেন। তিনি বলেন, সবেমাত্র ন্যাশনাল মলে জগিং শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করার পরই তিনি বিকট শব্দ শুনতে পান।

তিনি বলেন, ‘আমি পেছন ফিরে তাকালাম এবং দেখলাম ইউ-হল ভ্যানটি ব্যারিকেডের মধ্যে ধাক্কা খেয়েছে। পরে আমি আমার ফোনে ভিডিওটি ধারণ করি।’

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!