ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ৭ মে ২০২৩
তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিবে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

তাইওয়ান ও চীনের মধ্যে চলছে চরম উত্তেজনা। তাইওয়ানের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল চীন। এবার সেই হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানকে সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্র ফের চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এ প্রস্তুতির খবর প্রকাশিত হলো।

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে সমরাস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন ম্যাকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করা হবে।

আরো পড়ুন>> মনিপুর রাজ্যে আকাশপথে নজরদারি করবে সেনাবাহিনী

প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত শত কোটি ডলারে অস্ত্র দেয়ার জন্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার ওই বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করেছেন। পিডিএ প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যেকোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান করতে পারেন একজন মার্কিন প্রেসিডেন্ট।

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। 

শুরু থেকেই তাইওয়ানকে সমরাস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং।এর জেরে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী।

শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দেয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!