ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্রমেই ডলারের ব্যবহার কমাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২, ২৮ এপ্রিল ২০২৩
ক্রমেই ডলারের ব্যবহার কমাচ্ছে চীন
ফাইল ছবি

দিন দিন কমে যাচ্ছে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে ডলারে লেনদেন। এখন সবাই আন্তর্জাতিক লেনদেনে চীনের ইউয়ান ব্যবহারের দিকে ঝুঁকছে। তাই আন্তর্জাতিক লেনদেনে কমেছে ডলারের দৌরাত্ম।

আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ক্রমেই ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার বেড়েছে। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে চীন আন্তঃসীমান্ত লেনদেনে ৪৩৪.৫ বিলিয়ন ইউয়ান ব্যবহার করেছিল। কিন্তু মার্চ মাসে তা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৪৯.৯ বিলিয়ন ইউয়ানে।

Advertisement

আরো পড়ুন>> পশ্চিমবঙ্গে বজ্রপাতের ঘটনায় ১৫ জনের প্রাণহানি

রয়টার্স বলছে, শতকরা ৪৮.৪ ভাগ আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করা হচ্ছে। তা থেকে পরিষ্কার হচ্ছে যে- চীন ধীরে ধীরে ডলারের ব্যবহার থেকে দূরে সরে আসছে এবং যতদূর সম্ভব ইউয়ানের ব্যবহার বাড়াচ্ছে।

ফেব্রুয়ারি মাসে চীন আন্তর্জাতিক নিকাশের ক্ষেত্রে শতকরা ৪৮.৬ ভাগ ডলার ব্যবহার করেছে। মার্চ মাসে এর পরিমাণ কমে দাঁড়ায় ৪৬.৭ ভাগ। যদিও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে চীন এখনো ইউয়ানের ব্যবহার তুলনামূলক কম করছে তবে দিন দিন তা বাড়ছে।

এমনভাবে চলতে থাকলে আন্তর্জাতিক লেনদেনে কমে যাবে ডলারের ব্যবহার। এর ফলে বিশ্ব বাজারে কমতে থাকবে ডলারের মূল্য। এবং আন্তর্জাতিক লেনদেনে থাকবে না আর ডলারের দাপট।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!