ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের সকল কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: তেহরান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ৬ মে ২০২৩
ইসরায়েলের সকল কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: তেহরান
সংগৃহীত

ইসরায়েলের যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলে সতর্ক করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি শুক্রবার এক টুইটে এ মন্তব্য করেন।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে বাধা দিতে ইসরায়েল যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন এবং সে ধরনের পদক্ষেপ নিলে ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন। 
 
সুলিভানের ওই মন্তব্যের জবাবেই  যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করলেন শামখানি। টুইটে লিখেছেন, ইরান পাল্টা যে ব্যবস্থা নেবে তার দায়ভারও ওয়াশিংটনকে বহন করতে হবে।

আরো পড়ুন>> ভয়াবহ দাবানল ও বন্যায় বিপর্যস্ত পশ্চিম কানাডা

Advertisement

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। কিন্তু ইরানের দাবি, ইসরায়েল এখন পর্যন্ত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার বিরুদ্ধে তেল আবিব বেশ কয়েকবার নাশকতামূলক তৎপরতা চালিয়েছে বলেও অভিযোগ ইরানের। 

এর আগে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসিও বলেছেন, ইসরায়েল হামলার মতো কোনো ভুল করে বসলে তেহরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। 

সূত্র: পার্স টুডে

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!