ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২৯ এপ্রিল ২০২৩
সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩
সংগৃহীত - আল-জাজিরা

সিরিয়ার সাথে ইসরায়েলের শত্রুতাপূর্ণ সম্পর্ক অনেক আগের থেকেই। এবার সিরিয়ার হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এমন হামলায় সিরিয়াতে ইরানের প্রেসিডেন্টের সফর নিয়ে চলছে ধোয়াসা।  

সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আহত হয়েছেন তিনজন। একটি পর্যবেক্ষণ সংস্থা বলছে, একটি অস্ত্রের ডিপোতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ইরানের প্রেসিডেন্ট রাইসির সিরিয়া সফর যখন ঘনিয়ে আসছে তখনি এমন হামলা করলো দখলদার ইসরায়েল। রবিবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনেেএ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার নিউজ এজেন্সি সানা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি বেসামরিক জ্বালানি স্টেশনে আগুন ধরে যায়। বেশ কয়েকটি জ্বালানি ট্যাংকার এবং ট্রাক পুড়ে গেছে। আহত হয়েছেন তিনজন বেসামরিক নাগরিক । 

Advertisement

প্রতিবেদনে আরো জানা গেছে, বাংলাদেশ সময় রবিবার রাত ৩টা ৫০ এর দিকে উত্তর লেবাননের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হোমস শহরের আশপাশের একাধিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আরো পড়ুন>> উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ৯ শিক্ষার্থীর আত্মহত্যা

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হোমসের গ্রামে একটি সামরিক বিমানবন্দরে লেবাননের হিজবুল্লাহর একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ।

চলতি মাসে সিরিয়ায় দ্বিতীয় বারের মতো হামলা চালালো ইসরায়েল। নতুন করে সিরিয়ায় হামলার বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

আগামী সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করতে যাচ্ছেন। সিরীয় সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র শুক্রবার রয়টার্সকে এ কথা জানায়।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর এই প্রথম দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। ইরান ও রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় আসাদ সংঘর্ষের মোড় ঘুরিয়ে ফিরিয়ে আনতে সক্ষম হন। বর্তমানে সিরিয়ার অধিকাংশে আসাদের নিয়ন্ত্রণ। কিন্তু এই হামলার কারণে পিছিয়ে পড়তে পারে ইরান প্রেসিডেন্টের সিরিয়া সফর।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!