ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

খুব শিগগিরই পতন হবে দখলদার ইসরায়েলের: ইব্রাহিম রাইসি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ৫ মে ২০২৩
খুব শিগগিরই পতন হবে দখলদার ইসরায়েলের: ইব্রাহিম রাইসি 
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

বছরের পর বছর ধরে চলে আসছে ইরান ও ইসরায়েলের শত্রুতা। ইসরায়েলের ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন হামলা প্রতিরক্ষার জন্য পারমানবিক অস্ত্র তৈরি করছে ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের পতন হবে। আর তাদের মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। তারা যদি ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ অব্যাহত থাকবে।

গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাইসি। 

আরো পড়ুন>> বাখমুত থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত হুমকি ওয়েগনার প্রধানের

বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন, পবিত্র আল-কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। 

সূত্র: পার্স টুডে

ডেইলি-বাংলাদেশ/আরটি/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!