ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবু ধাবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১১, ২২ মে ২০২৩
আবু ধাবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজধানী আবু ধাবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা ৬ জন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত সাতজন। 

আগ্নিকাণ্ডের আসল কারণ এখনো জানা যায়নি। সোমবার আবু ধাবির বানি ইয়াস এলাকায় অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের বানি ইয়াসের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ জানানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> মহাকাশ থেকে শুভেচ্ছাবার্তা পাঠালেন নভোচারীরা

দেশটির কর্তৃপক্ষ বলছে, আবু ধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। গত মাসে দুবাইয়ের আল রাস এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের অন্তত ১৬ বাসিন্দা নিহত ও আরো ৯ জন আহত হন।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!