ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ১৮ মে ২০২৩
মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব
পেগি হুইটসন, জন শফনার, আলি আল-কারনির ও রায়ানাহ বার্নাবি - ফাইল ছবি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে যোগ দিতে যাচ্ছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে রায়ানাহ বার্নাবি। সঙ্গে আছেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনির। আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা হবেন দুই নভোচারী।

বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ

প্রতিবেদন জানানো হয়, অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন এবং পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেবেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর আগামী ২১ মে এ অভিযান শুরু হতে যাচ্ছে। এ অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন দুই সৌদি নভোচারী।

Advertisement

আরো পড়ুন>> ৬৫ নারীর ঠিকানায় ডাকযোগে পাঠানো হলো ব্যবহৃত কনডম!

এক্সিওম স্পেসের পরিচালিত আইএসএস মিশনের জন্য ক্রুরা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা করবেন। মাইক্রোগ্র্যাভিটিতে স্টেম সেল বৃদ্ধিসহ ২০টি ভিন্ন ভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করতে মহাকাশে ১০ দিন থাকবেন তারা।

মঙ্গলবার অরল্যান্ডোয় এক প্রেস কনফারেন্সে আল-কারনি বলেন, ‘আপনাদের কাছে পেয়ে এবং এই চমৎকার মিশনের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত ও সৌভাগ্যবান।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!