ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রথমবার আকাশে ওড়ার চেষ্টায় বিশ্বের সবচেয়ে বড় রকেট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ১৭ এপ্রিল ২০২৩
প্রথমবার আকাশে ওড়ার চেষ্টায় বিশ্বের সবচেয়ে বড় রকেট
ইলন মাস্ক ও স্টারশিপ রকেট - ফাইল ছবি

ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির তৈরি স্টারশিপ রকেট প্রথমবারের মতো আকাশে ওড়ার চেষ্টা করবে। এই রকেট দিয়ে ভবিষ্যতে নভচারীদের চাঁদ ও মঙ্গলগ্রহে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট হতে যাচ্ছে স্টারশিপ। উচ্চতা প্রায় ১২০ মিটার, অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে বড় এটি।

সোমবার (১৭ এপ্রিল) রকেটটির প্রথম উড্ডয়ন চেষ্টা সফল হবে কিনা সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নন ইলন মাস্ক।

Advertisement

রোববার টুইটার স্পেসে তিনি বলেন, ‘‘সফলতার ব্যাপারে আশান্বিত হওয়া উচিত হবে না। এটি খুবই ঝুঁকিপূর্ণ ফ্লাইট। এটি অনেক জটিল ও বিশাল রকেটে প্রথম উড্ডয়ন চেষ্টা।''

আরো পড়ুন>> আসামে ভূমিকম্প

এছাড়া যুক্তরাষ্ট্রের টেক্সাসের যে স্থান থেকে স্টারশিপ উড্ডয়নের কথা সেখানকার আবহাওয়া বিবেচনায় শেষ পর্যন্ত উড্ডয়ন চেষ্টা স্থগিতও করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০২৫ সালের শেষ নাগাদ স্টারশিপে করে চাঁদে নভচারী পাঠানোর পরিকল্পনা করছে। এই মিশনের নাম আর্টেসিম তৃতীয়। ১৯৭২ সালে অ্যাপোলো কর্মসূচি শেষ হওয়ার পর এবার আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

স্টারশিপে দুটি ভাগ আছে। উপরের ভাগে আছে ৫০ মিটার লম্বা স্পেসক্রাফট, যেটিতে করে নভচারী ও কার্গো যাতায়াত করবে। আর নিচের ৭০ মিটার অংশে থাকবে সুপার হেভি বুস্টার রকেট।

এর আগে কয়েকবার স্পেসক্রাফটের সাব-অর্বিটাল টেস্ট হয়েছে। তবে সোমবারই প্রথম স্পেসক্রাফট ও বুস্টার রকেট একসঙ্গে উড্ডয়নের চেষ্টা করবে।

আরো পড়ুন>> উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজকে গুলি ছুড়ে সতর্ক করলো দক্ষিণ কোরিয়া

ওড়ার তিন মিনিট পর বুস্টার রকেট স্টারশিপ থেকে বিচ্ছিন্ন হয়ে মেক্সিকো উপসাগরে গিয়ে পড়বে।

আর স্টারশিপ প্রায় দেড়শো মাইল উপরে উঠে পুরো পৃথিবী ঘুরে দেড় ঘণ্টা পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ার কথা।

‘‘এটি যদি অর্বিটে যেতে পারে তাহলে সেটিই হবে অনেক বড় সফলতা,'' বলছেন মাস্ক।

নাসা তার নিজস্ব স্পেস লঞ্চ সিস্টেম এসএলএস-এ করে আগামী বছরের নভেম্বরে নভচারীদের চাঁদের অর্বিটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

এসএলএস-এর চেয়ে আকারে বড় ও শক্তিশালী হচ্ছে স্টারশিপ।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!