ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

পৃথিবীর খুব কাছ দিয়ে আজ ধেয়ে যাবে গ্রহাণু

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ৯ মে ২০২৩
পৃথিবীর খুব কাছ দিয়ে আজ ধেয়ে যাবে গ্রহাণু
ছবি: সংগৃহীত

চলতি মাসে পাঁচটি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি চলে আসবে। এর মধ্যে আজ একটি গ্রহ পৃথিবীর খুব কাছ দিয়েই অতিক্রম করবে। এমনটাই জানিয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি।

মঙ্গলবার গ্রহাণু ২০২৩ এইচজি-১ ঘণ্টায় প্রায় ৭ হাজার ২০০ কিলোমিটার বেগে পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে। এটি আরে একটি মাঝারি বাড়ির সমান। এই গ্রহাণু পৃথিবীর প্রায় ২ লাখ ৫৯ হাজার মাইল (৪১,৬০,০০০ কিমি) দূরত্ব দিয়ে অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। এই গ্রহাণুর ব্যাস প্রায় ৬০ ফুট। অর্থাৎ, প্রায় একটি বাড়ির সমান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আমাদের সৌরজগতের গঠনের পর পড়ে থাকা বাকি, বিচ্ছিন্ন অংশ হল এই গ্রহাণুগুলো। সমস্ত গ্রহাণুর আকার এবং আকৃতি একইরকম নয়। গ্রহাণুগুলো সূর্য থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে। এই দুটি গ্রহাণুর মধ্যে মিল নেই।

Advertisement

নাসা মাঝ আকাশে পৃথিবীর নিকটস্থ বস্তুর ওপর নজরদারি করে। এই ধরনের ‘বস্তুর’ মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু। পৃথিবীর কক্ষপথের ৫০ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে এমন সবকিছুই নজরে রাখা হয়। বিজ্ঞানীদের অনুমান, কোটি কোটি গ্রহাণু এবং ধূমকেতু আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!