ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে ১৯৫ বিদেশিকে উদ্ধার করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ২৯ এপ্রিল ২০২৩
সুদানে ১৯৫ বিদেশিকে উদ্ধার করল সৌদি আরব
সংগৃহীত

সুদানে চলছে ভয়াবহ সামরিক সংঘর্ষ। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে দুই সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ। এরই মধ্যে দেশটিতে তৃতীয়বারের মতো চলছে যুদ্ধ বিরতি। 

যুদ্ধ বিরতির মধ্যে সুদান থেকে আরো ১৯৫ বিদেশিকে উদ্ধার করেছে সৌদি আরব। শুক্রবার (২৮ এপ্রিল) সংঘাতপূর্ণ সুদান থেকে দ্বিতীয় দফায় তাদের সৌদিতে নিয়ে আসা হয়।

এর আগে একই দিন বাংলাদেশিসহ ৫২ বিদেশিকে উদ্ধার করেন দেশটির উদ্ধারকারী বাহিনীরা। তবে দ্বিতীয় দফায় যে ১৯৫ জনকে উদ্ধার করা হয়েছে এরমধ্যে কোনো বাংলাদেশি নাগরিক নেই।

Advertisement

একটি বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, শুক্রবার সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন, যার মধ্যে পাকিস্তান, ফিলিস্তিন, থাইল্যান্ড, মরিশাস, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ইরাক, মিসর, অস্ট্রেলিয়া এবং সিরিয়ার ১৯৫ জন নাগরিক রয়েছেন। তাদের এইচ এম এস মক্কা জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধারকৃতদের নিজ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা 
গ্রহণ করা হচ্ছে।’

আরো পড়ুন>> সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩

বিবৃতিতে আরো জানানো হয়, সুদান থেকে সবমিলিয়ে ২ হাজার ৯৯১ জনকে উদ্ধার করেছেন সৌদি উদ্ধারকারীরা। এরমধ্যে ১১৯ জন সৌদির নাগরিক। আর বাকি ২ হাজার ৮৭২ হলেন ৮০টি ভিন্ন দেশের মানুষ।

এদিকে সুদানে দুই বাহিনীর লড়াই শুরুর পর দেশটিতে আটকা পড়েছেন হাজার হাজার বিদেশি। এরমধ্যে রয়েছেন অসংখ্য বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই এখন দেশে ফিরে আসতে চাচ্ছেন।

সুদানে আটকে পড়া বাংলাদেশিদের আগামী ২‌ মের মধ্যে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং ৩ বা ৪ মের মধ্যে বাংলাদেশিরা জেদ্দায় পৌঁছাবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সূত্র: টুইটার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!