ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিউনিসিয়া উপকূলে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭, ২৯ এপ্রিল ২০২৩
তিউনিসিয়া উপকূলে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
সংগৃহীত

উন্নত জীবনের আশায় প্রায় প্রতিদিন ইউরোপের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করে বহু অভিবাসনপ্রত্যাশী। সমুদ্রপথে যাত্রাকালে প্রায়ই বিভিন্ন দুঘর্টনার শিকার হয় তারা। তবুও কোনোভাবেই কমছে না অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাত্রা।

এবার তিউনিসিয়ার উপকূলীয় জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এ নিয়ে গত ১০ দিনে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে ২১০ জনে দাঁড়াল।

ন্যাশনাল গার্ড কর্মকর্তা বলেছেন, মৃতদেহগুলোতে পচন ধরে গেছে। এতে বোঝা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে লাশগুলো পানিতে ছিল। অল্প কয়েক দিনে এত মানুষের মৃত্যুর ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৫

এর আগে বুধবার (২৬ এপ্রিল) ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী দুটি নৌকা ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়া উপকূলে অর্ধশত মরদেহ ভেসে আসে বলে জানায় দেশটির কোস্টগার্ড।

তারও আগে, সোমবার (২৪ এপ্রিল) উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করে তিউনিসিয়া কোস্টগার্ড। এর মধ্যে বাংলাদেশিও ছিল। রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সম্প্রতি সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টাকারী নৌযানের সংখ্যা বেড়েছে। এসব নৌকায় অভিবাসনপ্রত্যাশীরা তিউনিসিয়া থেকে ইতালি পৌঁছার চেষ্টা করেন। প্রতিবেশী লিবিয়াতে এমন পাচারের বিরুদ্ধে অভিযান শুরুর পর সমুদ্র পাড়ি দেয়া চেষ্টা বেড়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!