বুধবার (২৬ এপ্রিল) ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। চালক জ্ঞান হারানোর খবর বাসের অন্য শিক্ষার্থীরা জানতে পেরেই কান্নাকাটি শুরু করে দেয়।
পুলিশ জানিয়েছে, এই দৃশ্য দেখার পরেও নিজেকে স্থির রেখেছিল রিভস। তারপর ছুটে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে সে। ব্রেক কষে বাসটিকে থামায়। তার পর ইঞ্জিন বন্ধ করে দেয়।
.png)
আরো পড়ুন>> বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ
রিভসই ৯১১-তে ফোন করে বিষয়টি জানায়। তার পরই চালককে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাসের ভিতরে ৬৬ জন শিক্ষার্থী ছিল। সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিল বলে এক পুলিশ কর্মকর্তা জানান। কিন্তু রিভস ঠান্ডা মাথায় বিষয়টি সামলেছিল।
পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেন, “সপ্তম শ্রেণির শিক্ষার্থী দ্রুত স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত না নিলে বড় দুর্ঘনাট ঘটে যেতে পারত।”
রিভসের এই সাহসিকতার জন্য গোটা স্কুল তার প্রশংসায় পঞ্চমুখ। পুলিশও রিভসের বাহাদুরির প্রশংসা করেছে।
লিভরনয়েস আরো বলেন, “বাস চালানোর সময় অসুস্থ বোধ করেন চালক। তিনি তৎক্ষণাৎ পরিবহণ সংস্থাকে বিষয়টি জানান। তার পরই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।”
ভিডিওটি দেখুন...
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার