শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া ফেয়ার হাসপাতালের সামনে থেকে অটেরিকশা চুরি হয় তার। রিকশাচালক তফিজুল ইসলাম ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নেকমরদ দিঘিয়া পারকুন্ডা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, তফিজুলের রিকশা হারানোর ঘটনাটি ফেসবুকে প্রচার করা হয়। এরপর থেকেই যোগাযোগ শুরু করেন সমাজের মানবিক মানুষেরা। মাত্র আধা ঘণ্টায় তাকে নতুন রিকশা কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ৩৯ ব্যক্তি।
এতে উপস্থিত অনেকেই বিস্মিত হয়েছেন।
.png)
রিকশাচালক তফিজুল ইসলাম বলেন, লোনের ওপর নেয়া রিকশাটি ছিল আমার একমাত্র অবলম্বন। এই সংসারে আমি একমাত্র কর্মক্ষম। আমার চার মেয়ের মধ্যে দুজনের বিয়ে হয়েছে। শুক্রবার বিকেলে অটোরিকশা রেখে মসজিদে নামাজ পড়ে এসে দেখি রিকশাটি নেই।
রিকশা কিনে দিতে চেয়েও সুযোগ না পাওয়া সমাজসেবক সামসুজ্জোহা জানান, সমাজের একটি বড় অংশই যে মানবিক, এ ঘটনাকে কেন্দ্র করে মিলল তারই প্রমাণ।