ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সততার কারণে পুরস্কৃত হলেন ১০১ ট্যাক্সি চালক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ২৮ এপ্রিল ২০২৩
সততার কারণে পুরস্কৃত হলেন ১০১ ট্যাক্সি চালক
ছবি: সংগৃহীত

ট্যাক্সি ক্যাবে ওঠলে অনেক যাত্রীই ভুলে নিজেদের মূল্যবান অনেক জিনিস সেখানে রেখে যান। তেমনই ট্যাক্সিতে ওঠে ভুলে একজন ফেলে গিয়েছিলেন ডায়মন্ড ভর্তি ছোট ব্যাগ। আরেক ব্যক্তি ভুলে ফেলে গিয়েছিলেন নগদ ৩৬ লাখ দিরহাম। কিন্তু এমন দামী জিনিস পেয়েও লোভ সামলে সেগুলো ফেরত দিয়েছেন ট্যাক্সি চালকরা। এ দুটি ঘটনা ছাড়াও ফেলে যাওয়া দামি মালামাল ফেরত দিয়েছেন অসংখ্য চালক।

তাদের মধ্যে ১০১ জনকে পুরস্কার দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়। যারা ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সততার পরিচয় দিয়েছেন।

ফেরত দেওয়া মালামালের মধ্যে আরো রয়েছে ২ লাখ দিরহাম সমমূল্যের সোনা, ৫০ হাজার দিরহাম মূল্যের দামী ব্যাগ-ঘড়ি; ২ লাখ দিরহামের ব্যাগ এবং ৬০ হাজার দিরহামের ঘড়ি।

আরো পড়ুন>> জার্মানিতে থেকেই ভোট দিচ্ছেন তুরস্কের নাগরিকরা

যারা ভুলে এসব মালামাল ফেলে গেছেন তাদের সরাসরি বা পুলিশের সহায়তা, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য মাধ্যমে ফেরত দিয়েছেন ট্যাক্সি ক্যাব চালকেরা।

আমিরাতের গণপরিবহন সংস্থার প্রধান নির্বাহী আহমেদ বাহরোজান ওই ট্যাক্সি চালকদের সম্মাননা জানিয়ে বলেছেন, হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়া এবং সেটি ফেরত দেওয়া— দুটি বিষয়ই খুবই আনন্দের। যারা লোভ সামলে এমন দামী জিনিসপত্র ফেরত দিয়েছেন তারা সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

তিনি জানিয়েছেন, এসব ট্যাক্সি চালকদের পুরস্কৃত করার মাধ্যমে এই খাতে নিযুক্ত সবাইকে সততা ও নিষ্ঠাবান হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়। যার মাধ্যমে আমিরাতের গণপরিবহন খাত আরও সমৃদ্ধ ও নিরাপদ করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!