ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রমজানে কর্মঘণ্টা কমালো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪, ১২ মার্চ ২০২৩
রমজানে কর্মঘণ্টা কমালো আরব আমিরাত
ফাইল ফটো

রমজান মাসে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি এ মাস উপলক্ষে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে দেশটির সরকার।

এ বিষয়ে একটি আদেশ জারি করেছে আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ। খবর: খালিজ টাইমস

নতুন আদেশ অনুযায়ী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রমজানে আরব আমিরাতে সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার অফিস চলবে নয়টা থেকে বারোটা পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা অফিস করতে হবে কর্মীদের। আর শুক্রবার তিন ঘণ্টা।

শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আর অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগও দেওয়া হবে বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!