ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নরওয়েতে আঘাত হানলো সুইডেনের গবেষণা রকেট 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ২৬ এপ্রিল ২০২৩
নরওয়েতে আঘাত হানলো সুইডেনের গবেষণা রকেট 
ফাইল ছবি

নরওয়েতে আঘাত হেনেছে সুইডেনের উৎক্ষেপণ করা একটি রকেট। গবেষণা কাজে রকেটটি উৎক্ষেপণ করেছিল সুইডেন। কিন্তু দুর্ঘটনাক্রমে সেটি নরওয়েতে আঘাত হানে। 

সুইডেনের উৎক্ষেপিত রকেটটি আঘাত হানলে, এই ঘটনায় নরওয়ে বিরক্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, সুইডেনের উত্তরাঞ্চলীয় এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সোমবার ভোরে ওই রকেটটি উৎক্ষেপণ করে সুইডেন স্পেস কর্পোরেশন (এসএসসি)। তবে উৎক্ষেপণের পর একপর্যায়ে গবেষণা রকেটটি বিকল হয়ে পড়ে এবং প্রতিবেশী নরওয়ের ১৫ কিলোমিটার (৯.৩২ মাইল) ভেতরে পাহাড়ি অঞ্চলে আঘাত করে। এতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

সুইডেন স্পেস কর্পোরেশন (এসএসসি) জানিয়েছে, উৎক্ষেপণের পর রকেটটি ২৫০ কিলোমিটার (১৫৫.৩৪ মাইল) উচ্চতায় পৌঁছেছিল। সেখানে মূলত শূন্য মধ্যাকর্ষণে পরীক্ষা চালানো হয়।

এসএসসি’র যোগাযোগ প্রধান বলেছেন, ‘বিকল হয়ে পড়ার পর রকেটটি পাহাড়ের ১০০০ মিটার উচ্চতায় অবতরণ করে। এই এলাকা থেকে সবচেয়ে কাছের জনবসতি ১০ কিলোমিটার দূরে অবস্থিত।’

আরো পড়ুন>> চাঁদে অবতরণ করতে পারেনি জাপানের মহাকাশযান

তিনি বলেন, যখন কোনো সমস্যা দেখা দেয় তখন আমাদের কিছু রুটিন কর্মকাণ্ড থাকে এবং আমরা সুইডিশ ও নরওয়েজিয়ান সরকার ও অন্যান্য সংস্থাকে এ বিষয়ে অবহিত করি।

সংস্থাটি বলেছে, পেলোড পুনরুদ্ধারের কাজ চলছে এবং অপরিকল্পিত ফ্লাইট উড্ডয়নের পেছনে প্রযুক্তিগত কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করা হচ্ছে।

নরওয়েজিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ই-মেইলে বলেছেন, ‘সীমান্তের নরওয়েজিয়ান পাশে যে কোনো অননুমোদিত কার্যকলাপকে খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ।’কোনও ধরনের সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটলে দায়ী ব্যক্তিদের অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সঠিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট নরওয়েজিয়ান কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

তিনি আরো বলেন, সুইডিশ কর্তৃপক্ষের কাছ থেকে রকেট সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি নরওয়েজিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া রকেটের ধ্বংসাবশেষ উদ্ধারে নরওয়েজিয়ান ভূখণ্ডে কাজ করার জন্যও পূর্ব সম্মতি প্রয়োজন বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!