ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বুলেটপ্রুফ বালতিতে মাথা ঢেকে আদালতে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪১, ৫ এপ্রিল ২০২৩
বুলেটপ্রুফ বালতিতে মাথা ঢেকে আদালতে ইমরান খান
ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য নিরাপত্তা বেষ্টনী। কমান্ডোরা চারদিকে বুলেট প্রুফ শিল্ড দিয়ে ঢেকে রেখেছেন। ভেতরে রয়েছেন ইমরান খান। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তার মাথায় বালতি সদৃশ হেলমেট। হামলার হাত থেকে বাঁচাতে ইমরান খানের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে একটি বিশাল বুলেটপ্রুফ হেলমেট।

গত মঙ্গলবার লাহোরের আদালতে এমন নিরাপত্তায় প্রবেশ করেন ইমরান খান। আদালতে যাওয়ার পথে ইমরান খানকে ঘিরে রাখে কামান্ডোরা। তাদের সঙ্গে ছিল বুলেট প্রুফ শিল্ড। তাদের আড়ালে হেঁটে চলেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান।

ভিডিওতে দেখা গেছে, ইমরানের দেহে বুলেট যাতে না লাগে সেজন্য বড় বড় ধাতব ঢাল দিয়ে ইমরানের দেহ আড়াল করছে কমান্ডোরা। এক ঝলকে দেখলে মনে হবে কালো কোনও বালতি মাথায় দিয়ে চলেছেন ইমরান। সামাজিক মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর ইমরান খানকে মার্কিন গায়ক মার্শমেলোর সঙ্গ তুলনা করেছেন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’

গত ২২ নভেন্বর ওয়াজিরাবাদের এক জনসভায় ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই যাত্রায় কোনোক্রমে বেঁচে যান ইমরান। তার পরে ফের হামলার আশঙ্কা করছেন পিটিআই প্রধান।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!