তিনদিনের এই সফরে চীনে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। বুধবার (৫ এপ্রিল) তাদের চীনে পৌঁছানো কথা।
প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রায় ৫০ জনের বেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিইও থাকবেন। ফ্রান্সের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন ভন ডার লিয়েন ও ম্যাক্রোঁ। এই সফরে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনার দিকেই নজর থাকবে সকল সংবাদমাধ্যমের।
.png)
আরো পড়ুন>> পানামার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প
ম্যাক্রোঁ ২০১৯ সালে চীনে শেষবার সফর করেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় শঁজ এলিজে বুধবার জানিয়েছে, এই সফরের আগে যুদ্ধ অবসানের জন্য ম্যাক্রোঁ ও বাইডেন ফোনালাপ করবেন।
বিবৃতিতে আরো জানায়, দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অংশ নিতে চীনকে যুক্ত করার যৌথ ইচ্ছার কথা উল্লেখ করেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে আলোচনার জন্য চীন ও প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। কারণ কিছুদিন আগেই রাশিয়া সফরে গিয়েছিলেন চীনের পেসিডেন্ট শি জিনপিংয়। সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের।
সূত্র: রয়টার্স