রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে। আর এ গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।
আরো পড়ুন>> ইউক্রেন-রাশিয়া ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব
.png)
শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির অধিকাংশ অংশ কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে এবং দ্রুত ঘরবাড়ির বাইরে বেরিয়ে আসে। এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: এএফপি