ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কোকো আইল্যান্ডে সেনা ঘাঁটি বানাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ৪ এপ্রিল ২০২৩
কোকো আইল্যান্ডে সেনা ঘাঁটি বানাচ্ছে চীন
সংগ্রহিত

ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কাছাকাছি দূরত্বে গোপনীয় সেনা ঘাটি বানাচ্ছে চীন ভারতের দাবি মিয়ানমারে কোকো দীপের কাছে এই ঘাঁটি বানাচ্ছে চীন ভারত মহাসাগরে চীনের নিয়ন্ত্রণ বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে চীন

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে তথ্য জানা যায়, মিয়ানমারে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ কোকো আইল্যান্ডে সেনা ঘাঁটি তৈরি করছে এশিয়ার বৃহত্তম দেশ চীন

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোকো আইল্যান্ডের দূরত্ব মাত্র ৪২ থেকে ৫৫ কিলোমিটার এই কোকো আইল্যান্ডে গত কয়েকমাস ধরে সামরিক তৎপরতা চালাচ্ছে চীন এই দ্বীপে বানানো হচ্ছে সেনাবাহিনীর প্রয়োজনীয় সকল সরঞ্জাম এগুলোর মধ্যে রয়েছে রাস্তা, বায়ুসেনা ঘাঁটি, এমনকী রেডার স্টেশনও

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় নিহত ২ জন

ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ থেকে এমন চিত্রে দেখা গেছে কোকো দ্বীপে সামরিক ঘাঁটি বানাচ্ছে চীন

মায়ানমারের ইয়াঙ্গুন প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত কোকো আইল্যান্ড পাঁচটি ছোট দ্বীপ নিয়ে তৈরি কোকো আইল্যান্ড এর মধ্যে চারটি দ্বীপ অবস্থিত গ্রেট কোকোরিফের ওপর অনেক আগেই কোকো দ্বীপপুঞ্জের পাঁচটি দ্বীপের মধ্যে দুটি চীনকে ইজারা দিয়েছে মায়ানমার সরকার তাই ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ বাড়াতে কোকো আইল্যান্ডে সেনা ঘাঁটি নির্মাণ করছে চীন

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!