সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার রাতে গোলান মালভূমির দিক থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এসব ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কসহ দক্ষিণের কিছু এলাকায় আঘাত হানে। এবং এই হামলায় ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আরো পড়ুন>> ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা
.png)
সূত্র মাধ্যমে জানা যায়, দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারপরেও দু’জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতি, শুক্র এবং শনিবার টানা তিনদিন ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হয়েছেন। এসব হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান। প্রত্যেকটি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানায় ইরান সামরিক বাহিনী।
সূত্র: প্রেসটিভি